আমি
আমি
---- আরিফ হোসেন
আমি আতংকিত নই বিস্মিত
আমি সমাজের পদে পদে
অবহেলিত
আমি এক শিক্ষিত কঙ্কাল
আমি আছড়ে পরেছি বারবার
এ সমাজ উপরে ফেলেছে
প্রকৃত মানুষকে যতবার
ঠিক ততোবার
আমি এক বেকার যুবকের বুকের হাহাকার
তার হৃদয়ের কান্নার অশ্রু হয়ে ঝরেপরি হাজার বার।
আমি তার হেরে যাওয়া জীবনের
শেষ অলিখিত সুইসাইড নোট
আমি এক ব্যর্থ প্রেমিক
যে জিতে গিয়েও স্বপ্ন বিক্রি করেছে হাজার বার
আমি তার বুকে জমে থাকা কষ্টের কালো ধোঁয়া
আমি তাকে ভেতরে পুড়তে দেখি হাজার বার।
আমি এক ব্যর্থ মানব মূর্তি
দাঁড়িয়ে দেখছি ধর্ষণ, অবিচার
পচে যাওয়া সমাজের উপর
বসে থাকতে দেখি নিঃষ্পাপ শিশু
আমি আতংকিত নই বিস্মিত
আমি সমাজের পদে পদে
অবহেলিত
Please click on the video to listen the poem. And subscribe to my channel Please.
Comments
Post a Comment