Posts

Image
  একুশের কবিতা           -------  আল মাহমুদ   ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে , বৃষ্টি কোথায় ? বরকতের রক্ত । হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে , সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে ! প্রভাতফেরীর মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদগীতি গাইছে পথে তিতুমীরের কন্যা । চিনতে না কি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে ? রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে মুক্ত বাতাস কিনতে ? পাহাড়তলীর মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি , ফেব্রুয়ারির শোকের বসন পরলো তারই ভগ্নী । প্রভাতফেরী , প্রভাতফেরী আমায় নেবে সঙ্গে , বাংলা আমার বচন , আমি জন্মেছি এই বঙ্গে । Please click on the video to listen the poem. And subscribe to my channel Please.

মাগো, ওরা বলে

Image
  মাগো , ওরা বলে - আবু জাফর ওবায়দুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নুয়ে পরেছে লতাটা , সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা , আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি ? কবে ছুটি ? ” চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। “ মাগো , ওরা বলে সবার কথা কেড়ে নেবে। তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো , মা , তাই কি হয় ? তাইতো আমার দেরি হচ্ছে। তোমার জনে কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষী মা , রাগ ক ’ রো না , মাত্রতো আর ক ’ টা দিন। ” “ পাগল ছেলে , ” মা পড়ে আর হাসে , “ তোর ওপরে রাগ ক ’ রতে পারি ! ” নারিকেলের চিড়ে কোটে , উরকি ধানের মুড়কি ভাজে , এটা - সেটা আর কত কী তার খোকা বাড়ি ফিরবে ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে , ঝরে পরেছে ডাঁটা , পুঁই লতাটা নেতানো “ খোকা এলি ? ” ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার শব শকুনীরা ব্যবচ্ছেদ করে। এখন মা ’ র চোখে চৈত্রের রোদ পুরিয়ে দেয় শকুনীদের। তারপর দাওয়ায় ব ’ সে মা আবার ধান ভানে , বিন্...